ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২ শ্রমিক দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা পেকুয়ায় বন্দুক, গুলি-কার্তুজসহ অস্ত্রধারী গ্রেপ্তার ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন ২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী কক্সবাজার রেল স্টেশনের সিকিউরিটি রাব্বানীর বিরুদ্ধে টিকেট কালোবাজারির অভিযোগ পালংখালী সীমান্তে আরএসওর গুলি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার ভাবীর ঘাড়ে দা’র কোপ, দেবর ও শাশুড়ি আটক মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি তরুণদের নেতৃত্ব ও মানবিকতা গঠনে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকা থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজন সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় টেকনাফ থেকে শামলাপুরগামী একটি সন্দেহজনক সিএনজি গরুর বাজার এলাকায় থামানোর চেষ্টা করা হলে যাত্রীরা পালানোর চেষ্টা করে।
পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাসান, এএসআই মামুন ও সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান চালিয়ে সিএনজির চালকসহ তিনজনকে আটক করতে সক্ষম হন।

আটকের পর তল্লাশি চালিয়ে মোহাম্মদ নবী নামের এক আসামির উরুর সাথে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি ৭.৬২ ক্যালিবারের অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন১. মোহাম্মদ নবী (রোহিঙ্গা), পিতা: মোহাম্মদ হাসিম, এফসি নং: ১২৯৮৩১
২. নুরুল আমিন, পিতা: নুরুল আলম, ঠিকানা: বালুখালী, উখিয়া
৩. মোঃ শাহজাহান, পিতা: আব্দুল মজিদ, ঠিকানা: বালুখালী, উখিয়া

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা বালুখালী বাজার থেকে অস্ত্রটি সংগ্রহ করে বাহারছড়া ইউনিয়নে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল।

উপ-পরিদর্শক হাসান জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা তাদের আটক করতে সক্ষম হই এবং একটি বিদেশি ৭.৬২ ক্যালিবারের অস্ত্র উদ্ধার করি।” এবং ডাকাতদের ব্যবহৃত সিএনজি, একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক

আপডেট সময় : ০৭:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬