ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের এক মাসের অর্জন তুলে ধরলেন:তথ্যমন্ত্রী সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সবজি চাষে উচ্ছ্বাস প্রকাশ জয়ার গণহত্যার বিভীষিকাময় সেই কালরাত আজ ছাত্রদলনেতা খোরশেদ হ’ত্যাকান্ডে জড়িত তারেক গ্রে’ফ’তার কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে উত্তরা সৃজনশীল সংসদের ঈদ পুনর্মিলনী : সম্প্রীতি আর ভাতৃত্বের বন্ধন চবির চকোরীর “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন টেকপাড়ায় মসজিদে ঢুকে মুসল্লীকে ছুরিকাঘাত, যুবক আটক বিয়ের দাওয়াতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন গর্জনিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি : জানাজা বুধবার সকালে রামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন আদালতের নির্দেশ: টেকনাফের বনভূমিতে পাকাবাড়ি উচ্ছেদ কক্সবাজারে ইয়াসির আরাফাতের একক চিত্র প্রদর্শনীতে দর্শনার্থীদের সাড়া, মেয়াদ বাড়ল

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২৩ মার্চ) তিনি জানান, ‘মির্জা আব্বাসের শরীরের বিভিন্ন প্যারামিটারগুলো পজেটিভ সাইন দিচ্ছে। উনার অবস্থা উন্নতির দিকে। ব্রেইনের বিষয় তো, একটু সময় নেবে। উনার জন্য সকলের কাছে দোয়া চাই।’

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ১৫ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বলেন, ‘স্থানীয় সময় সকাল ১০টার দিকে মির্জা আব্বাসকে বেড থেকে চেয়ার বসিয়েছেন চিকিৎসকরা। এটা পজেটিভ সাইন। আস্তে আস্তে কথা বলতে পারছেন তিনি। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।’

হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষনিক পাশে থাকছেন বলে জানান সোহেল।

১৩ মার্চ এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌর চার ঘন্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে ছিলেন দুইদিন। এরপর তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস।

সূত্র:যমুনা টিভি

ট্যাগ :

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬