ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে : মুমূর্ষু অবস্থায় উদ্ধার কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই টেকনাফে এসআরবির অভিযান: মালয়েশিয়া পাচারের হাত থেকে ১৭ ভিকটিম উদ্ধার

ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা স্ত্রী-পুত্র বেঁচে গেলেও প্রাণ হারান স্বামী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলা অংশে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারো মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় নিহত হন মোটর সাইকেল আরোহী এক এনজিও কর্মী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, নিহত মোটর সাইকেল আরোহীর নাম লিকু মানকিন (৩০)। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার ভরপুরের বাসিন্দা অবনী দে’র পুত্র।

ট্রাকের চালক সন্তোষ চন্দ্র বর্মন (৪০) কে আটক করা হয়েছে জানিয়ে ওসি আরিফ হোসেন বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিক উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুবুল কবির প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, কুতুপালং এর আমগাছ তলা নামক স্থানে ঝুঁকিপূর্ণ বাঁকে এ দুর্ঘটনা ঘটে। একটি রডবাহী ট্রাক সড়কের ঢালু উঠতে গিয়ে উল্টো দিকে নেমে আসে।

এসময় পেছনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক লিকু মানকিন।

মাহাবুবুল কবির জানান, দূর্ঘটনার সময় মোটর সাইকেলে আরোহী হিসেবে ছিলেন নিহত লিকু’র স্ত্রী ও ২ বছর বয়সী পুত্র সন্তান। কিন্তু তারা সামান্য আহত হলেও বেঁচে যান।

এর আগে গত ২ জানুয়ারি একই সড়কের থাইংখালী এলাকায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা স্ত্রী-পুত্র বেঁচে গেলেও প্রাণ হারান স্বামী

আপডেট সময় : ১০:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫