ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে একে অপরকে বুকে জড়িয়ে ধরলেন দুই প্রার্থী। করমর্দন ও কুশল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্যের যে দৃশ্য ফুটে উঠেছে, তা মুগ্ধ করেছে উপস্থিত ভোটারদের। রাজনৈতিক শিষ্টাচারে পূর্ণ দুই প্রতিদ্বন্দ্বীর এমন আচরণে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ।

কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী সকাল সাড়ে সাতটায় উখিয়ার রাজাপালং এমদাদুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন। একই সময়ে কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারী। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই তারা করমর্দন ও কোলাকুলি করেন এবং একে অপরের কুশল বিনিময় করেন।

ভোটগ্রহণের প্রথম প্রহরে এমন সম্প্রীতির প্রতিচ্ছবি সবসময় বজায় থাকুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এ আসনের সাধারণ ভোটাররা।

পরে সাংবাদিকদের দেওয়া পৃথক বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, এটি ইতিহাস বদলে দেওয়ার নির্বাচন। জয়-পরাজয় আল্লাহর হাতে উল্লেখ করে তিনি বলেন, উখিয়া-টেকনাফের মানুষ তাকে নিরাশ করবে না বলে তিনি আশাবাদী।

অন্যদিকে নুর আহমদ আনোয়ারী বলেন, পরিস্থিতি দেখে তার মনে হচ্ছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনিও নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী

আপডেট সময় : ১২:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬