ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর

প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৯:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 669

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ ইতোমধ্যে শেষ হয়েছে। এবার ভোট দেয়ার পালা। এই মুহূর্তে আলোচনার মূল বিষয় হলো প্রার্থীরা কে কোথায় তাদের ভোট দিবেন।

কক্সবাজার ১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের জি এম সি ইনিস্টিউট কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ভোট দেবেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

কক্সবাজার ২ আসনে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মগরিয়া কাটা সরকারি এ কে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

কক্সবাজার ৩ আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল কক্সবাজার শহরের বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুর ভোট দেবেন সদর উপজেলার ঝিংলজা ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

কক্সবাজার ৪ আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলার রাজাপালং এমদাদুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোটাধিকার প্রয়োগ করবেন।

এছাড়া কক্সবাজারের ৪টি আসনের অন্য প্রার্থীরাও তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে ভোটধিকার প্রয়োগ করবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল

প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

আপডেট সময় : ০৯:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬