ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫
রামুতে মসজিদ থেকে টমটম চুরি!

মুসল্লিরা পড়ছিলেন জুমার নামাজ : চোরেরা নিয়ে গেলো টমটম

  • আনিস নাঈম
  • আপডেট সময় : ০৫:৩১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • 372

রামুতে জুমার নামাজ পড়ার সময় মসজিদের পাশে রাখা টমটম চুরি করে নিয়ে গেলো চোরেরা।

শুক্রবার দুপুরে ফতেখাঁরকুলের অফিসের চর এলাকার এমদাদিয়া মাদ্রাসার সংলগ্ন মসজিদের আঙ্গিনা থেকে গাড়িটি চুরির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক ভিক্ষুক মহিলা জানান, মুসল্লিরা নামাজ পড়া অবস্থায় দুজন যুবক গাড়িটি নিয়ে যায়। তিনি জানান, গাড়িটি তেমুহনির দিকে নিয়ে গেছে চোরেরা।

নামাজের পর মসজিদ থেকে বের হয়ে বাইক নিয়ে অনেক খোঁজাখুজির পরেও পাওয়া যায়নি গাড়িটি। এদিকে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে হতবিহ্বল হয়ে পড়ে অসহায় টমটম চালক। তিনি জানান মরিচ্যা বাড়িতে যাওয়ার পথে জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। এমতাবস্থায় উপার্জনের সম্বলটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মোবারক।

তিনি জানান, গাড়িটি লোনের মাধ্যমে কিনেছিলেন। প্রতি সপ্তাহ ও মাসে কিস্তি পরিশোধ করতে হয়। এমতাবস্থায় সকলের কাছে গাড়িটির সন্ধান পেতে অনুরোধ জানান তিনি।
চালক মোবারকের মোবাইল নং : 01868-558051

প্রতিনিয়ত রামুসহ জেলার বিভিন্ন স্থানে টমটম, অটোরিকশা চুরির ঘটনা দিনদিন বাড়ছে। চালককে বিভ্রান্ত করে যাত্রী সেজে নির্জন এলাকায় নিয়ে হত্যা করছে। কখনো প্রকাশ্যে অসহায় মানুষদের গাড়িগুলো ছিনিয়ে নিচ্ছে চক্রটি। এনিয়ে রামুতে অনেক চালককে হত্যার ঘটনা ঘটেছে। কিছু ঘটনার আসামী গ্রেফতার হলেও পুরো চক্রটিকে সনাক্ত করে গাড়ি চুরি-ছিনতাই বন্ধ হয়নি।

এ বিষয়ে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, থানায় যোগদানের পরে বিষয়টা জেনেছি । চোর চক্রটিকে সনাক্ত করতে পুলিশ কাজ করছে। চেকপোস্ট স্থাপন ও নজরদারি বাড়ানো হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩

রামুতে মসজিদ থেকে টমটম চুরি!

মুসল্লিরা পড়ছিলেন জুমার নামাজ : চোরেরা নিয়ে গেলো টমটম

আপডেট সময় : ০৫:৩১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬