ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

বান্দরবানে সুজা’কে সমর্থন দিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসন হতে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম।

ফলে এই আসন হতে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির এস এম শাহ সুজা উদ্দিন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে প্রার্থীর পক্ষে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

এ বিষয়ে জামায়াত নেতৃবৃন্দ জানান, বান্দরবান পার্বত্য জেলায় জামায়াতে ইসলামীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু জামায়াত ইসলামী জোটগত নির্বাচন করায় এই আসনটিতে কেন্দ্রের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এদিকে জোটের মনোনীত ১০ দলীয় প্রার্থী এস এম শাহ সুজা উদ্দিন কে নির্বাচিত করতে জামায়াত ইসলামীর নেতা-কর্মী-সমর্থকরা কাজ করে যাবে বলে জানান জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

এসময় প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থী এস এম সুজা উদ্দিন জানান,জোটের শরিক দল, জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আবুল কালাম এর নেতৃত্বেই আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবো,এক সাথেই আমরা আগামীর সুন্দর বান্দরবান গড়তে কাজ করে যাবো।তিনি জানান ইতিমধ্যেই জেলার কয়েকটি উপজেলয়া হ্যা ভোটের পক্ষে আমরা প্রচারনা চালিয়েছি।

তিনি জানান সাংগঠনিক ভাবে বান্দরবানে এনসিপি শক্ত অবস্থানে আছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরাএই আসনে জয়ি হওয়ার শতভাগ আশাবাদী।

প্রসঙ্গত ৩০০ নম্বর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, এনসিপির মনোনীত প্রার্থী আবু সাঈদ শাহ্ সুজাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম

বান্দরবানে সুজা’কে সমর্থন দিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপডেট সময় : ০৭:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬