ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল লামায় ভাড়াবাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে আইন পাস বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা

টেকনাফে শাহজাহান চৌধুরীকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলন নেতা

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)  টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে, বেগম খালেদা জিয়া স্মরণে উপজেলার হ্নীলায় স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নতুন দলে যোগ দেন।

সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

‎যোগদান প্রসঙ্গে আবু বক্কর ছিদ্দিক জানান, ‘ বিএনপি ও বেগম খালেদা জিয়ার আর্দশ আমাকে অনুপ্রাণিত করেছে তাই নিজেকে এই দলে যুক্ত করেছি।নির্বাচনেও শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করে যাব।’

‎স্থানীয় বিএনপি নেতা মোক্তার আহমদ বলেন, ‘ তিনি আমাদের দলে এসেছেন আমরা তাকে স্বাগত জানাই। বিএনপি গণমানুষের দল, আগামী নির্বাচনে জনগণ আমাদের প্রার্থীকে জয়ী করে সংসদে পাঠাবে। ‘

প্রসঙ্গত, আবু বক্কর ছিদ্দিকের সদ্য সাবেক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২ ফেব্রুয়ারির  প্রথমে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে অংশ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

টেকনাফে শাহজাহান চৌধুরীকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলন নেতা

আপডেট সময় : ১১:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬