ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা? সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং এবং সাবেক এমপি এথিন রাখাইন আহত পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বন্যাকবলিত এলাকায় পরীক্ষা নেওয়ায় বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

টেকনাফে ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ: ৮ লাখ টাকায় বিক্রি

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১০:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 286

টেকনাফে সাগরে ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ। মাছগুলো ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া ঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা সমুদ্রে মাছ ধরতে যান। ১টার দিকে জাল টেনে কূলে ফিরলে এই মাছগুলো পাওয়া যায়।

মৌলভী হাফেজ আহমদ এর মালিকানাধীন টানা জালে ধরা পড়া ১০৯ মণ ছুরি মাছ প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে স্থানীয় ব্যবসায়ী এখলাস মিয়া ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছগুলো শুঁটকি তে রুপান্তরিত করে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে তিনি জানান।

টানা জালের মালিক হাফেজ আহমদ বলেন, আমি দু’টি মাদ্রাসা পরিচালনা করি। প্রত্যেক মাদ্রাসার সভায় একটি করে গরু দেই। গতকাল মাদ্রাসার জন্য গরু কিনেছি, কিন্তু টাকা পরিশোধ করতে পারিনি। এসময় পেলাম এই মাছ। প্রতি বছর আমার জালে এমন সময় প্রচুর মাছ ধরা পড়ে।

স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া বলেন, আমি প্রায় পঁচিশ বছর ধরে মাছের ব্যবসায় জড়িত। শীতকালীন এই মৌসুমে সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যায়। এসব মাছ আমি প্রতি মণ সাড়ে সাত হাজার টাকায় ক্রয় করেছি। মাছগুলো পরিষ্কার করে শুঁটকি বানানো হবে। পরে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে।

জালের মাঝি মো. ইসলাম জানান, এই মৌসুমে দীর্ঘদিন ধরে আমরা মাছ কম পেয়ে আসছিলাম। আজ সকাল ৮টায় মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে যাই। প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়েছে। আজ আমরা সত্যিই অনেক খুশি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

টেকনাফে ধরা পড়লো ১০৯ মণ ছুরি মাছ: ৮ লাখ টাকায় বিক্রি

আপডেট সময় : ১০:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬