ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: চকরিয়া-পেকুয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫ ৩৬ বছরে পদার্পণ করলো দৈনিক কক্সবাজার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা: সম্পাদক- আজিজ বড় বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা,ফেনসিডিলসহ কয়েক প্রকার মাদক:নেপথ্যে “কিং”! কক্সবাজারে হারানো আইফোনসহ উদ্ধার করা ৫০ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার শুক্রবার কক্সবাজারে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২ শ্রমিক দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা পেকুয়ায় বন্দুক, গুলি-কার্তুজসহ অস্ত্রধারী গ্রেপ্তার ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন ২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে সাইবার বুলিং বন্ধ করা গেলে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন,’নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, তবে তা শালীনতার মধ্যে থাকা উচিত। ফেইক আইডি দিয়ে অপপ্রচার ও সাইবার বুলিং বন্ধ করা গেলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।’

তিনি আরও জানান, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গেও তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং পারস্পরিক সম্মান বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণই উপকৃত হবে।’

প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে উখিয়া–টেকনাফ আসনে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, শাহজাহান চৌধুরী দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তিনি এই আসনে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। এছাড়াও তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্বও পালন করেছেন।

উল্লেখ্য, শনিবার শাহজাহান চৌধুরী সহ কক্সবাজার-৪ আসনে মনোনয়ন জমা দেওয়া ৫ প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।

এই আসনে জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: চকরিয়া-পেকুয়ায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

আপডেট সময় : ০৫:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬