ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কার ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল লামায় ভাড়াবাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে আইন পাস বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে গেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালীর ২৪-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যবর্তী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে টেকনাফ ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন জানান।

তিনি বলেন, “আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।”

১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, “আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আশ্রয়শিবিরে অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে গেছে।”

ঘটনার বর্নণায় টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, রাতে হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। প্রায় ৫০টির মতো ঘর আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস দ্রুত কাজ করায় বাকি ঘরগুলো রক্ষা পায়।

তিনি বলেন, “ক্যাম্পে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুত্রপাত হয়েছে।”

ক্যাম্পের বাসিন্দা আবুল ফয়েজ বলেন, “আশ্রয়শিবিরে বাঁশ ও ত্রিপল দিয়ে নির্মাণ করা ঘরগুলো একটির সঙ্গে অন্যটি লাগানো। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

“তবে আগুনের অনেক তীব্রতা ছিল। কিভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।”

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের লেদা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, “আগুনে এফ-ব্লক ও সি (এ)-ব্লকে বেশ কিছু ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো সংগ্রহ করা হয়নি।”

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কার

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর

আপডেট সময় : ০২:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫