ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী ব্যবসায়ীর ৬ লাখ ৬৫ হাজার টাকা উধাও , ম্যানেজার নিখোঁজ নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। নির্বাচনে অংশ নিতে রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে এই মনোনয়ন পত্র গ্রহন করেন সম্ভাব্য প্রার্থীরা।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের গতকালের সাক্ষরিত প্রার্থীদের সংখ্যাগত তথ্যের তালিকা থেকে এই তথ্য জানা যায়।

হুমায়ুন কবীর জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিলে করেছেন ১৬৬ জন।

জানা যায়, রংপুর আঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৫৮ জন আর জমা দিয়েছেন ছয় জন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ৩০৫ জন আর জমা দিয়েছে ২০ জন। খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করছেন ৩৪৭ জন আর জমা দিয়েছেন ২০ জন। বরিশাল অঞ্চলে গ্রহণ করেছেন ১৮২ জন, জমা ১৫ জনের। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ১৫৫ জন আর জমা ১৭ জনের। ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ৫৯৬ জন আর জমা দিয়েছেন ২২ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৮৩, ৪৬২, ১৬৯ ও ২৮৭ জন মনোনয়নপত্র গ্রহণ করছেন আর জমা দিয়েছেন ১৫,২৮,১০ ও ১৩ জন।

এদিকে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে।

১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।এরপর গত ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। সেখানে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বৃদ্ধি করা হয়।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

আপডেট সময় : ০১:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫