ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মগনামায় ৯৩১ জেলে পরিবারকে ৭৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানিমন্ত্রী এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

কক্সবাজারে গ্রেপ্তার হলো ব্রাহ্মণবাড়িয়ার ইউপি চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র-জনতার মিছিলে হামলা মামলার আসামি আড়াইসিধা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আবু সায়েম মিঠু মোল্লা’কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানান, কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন।

মো. আবু সায়েম মিঠু মোল্লা (৫৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আবু মোল্লার ছেলে। তিনি একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় ছাত্র-জনতার মিছিলে আবু সায়েম মিঠু মোল্লার নেতৃত্বে একদল সশস্ত্র দূর্বৃত্ত নির্বিচারে গুলি চালায়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারি গুলিবিদ্ধ সহ নানাভাবে আহত হয়। পরে ওই ঘটনায় ২০ আগস্ট হাসান মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। আবু সায়েম মিঠু মোল্লা ওই মামলার এজাহারভুক্ত আসামি।

মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকায় বি.বাড়িয়ার আশুগঞ্জ থানায় দায়ের করা মামলার এক আসামি অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল পর্যটন জোনে সড়কে ঘুরাঘুরির সময় দেখতে পেয়ে ঘিরে ফেলে। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামি কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ওসি জানান, শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান আবু সায়েম মিঠু মোল্লাকে গ্রেপ্তারের পর আশুগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরে শনিবার বিকালে আসামিকে আশুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মগনামায় ৯৩১ জেলে পরিবারকে ৭৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ

কক্সবাজারে গ্রেপ্তার হলো ব্রাহ্মণবাড়িয়ার ইউপি চেয়ারম্যান

আপডেট সময় : ১২:০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫