ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার

রাস্তা পার হতে গিয়ে টমটমের ধাক্কা, তিন সন্তানের জননীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় রাস্তা পারাপারের সময় অটোরিকশা চালিত টমটমের ধাক্কায় ছেনু আরা বেগম (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২১ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বানৌজা সাবমেরিন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ছেনু আরা বেগম উপজেলার সদর ইউপির গোঁয়াখালী উত্তর পাড়ার মাছ ব্যবসায়ী রহমত উল্লাহর স্ত্রী এবং তিন সন্তানের জননী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ছেমু আরা বেগম রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতির একটি টমটম তাকে জোরে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম বলেন, টমটমের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর শুনেছি। ঘাতক টমটম গাড়িটি জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০

রাস্তা পার হতে গিয়ে টমটমের ধাক্কা, তিন সন্তানের জননীর মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫