ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় বন্যার্তদের পাশে চিকিৎসক, ১,২০০ রোগীকে চিকিৎসা ও ৫০ পরিবারকে ঢেউটিন সহায়তা সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ হেয়াইক্যংয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল গ্রেফতার কক্সবাজার শহরে পাহাড় ধস: বিধ্বস্ত বসতঘর, আহত নারী জুলাই গণঅভ্যুত্থান: মহেশখালীতে শহীদ তানভীরের কবরে শ্রদ্ধা নিবেদন পেকুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩ মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা

৩০ গজ দূর থেকে বুলেটগতির গোলে ব্রাদার্স ইউনিয়নকে জেতালেন মহেশখালীর মনির

ফেডারেশন কাপে প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির এক অসাধারণ গোল করে ব্রাদার্স ইউনিয়নকে জয় এনে দিলেন মহেশখালীর কৃতি সন্তান ও বাংলাদেশের প্রতিভাবান ফুটবলার মনির আলম। গোলের পরই উল্লাসে ফেটে পড়ে তাকে জড়িয়ে ধরেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে শক্তিশালী আবাহনীকে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে আসে ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন মনির আলম।

ম্যাচের শুরু থেকেই আবাহনী ব্রাদার্সকে চাপে রাখলেও আক্রমণভাগের ব্যর্থতায় তারা গোলের দেখা পায়নি। ঠিক সেই সময়, প্রতিপক্ষের চাপের মধ্যেই ২৭তম মিনিটে দূরপাল্লার দারুণ শটে গোল করেন মনির। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার বুলেটগতির শট লাফিয়ে উঠেও ঠেকাতে পারেননি আবাহনীর গোলরক্ষক। শেষ পর্যন্ত সেই এক গোলই নিশ্চিত করে ব্রাদার্স ইউনিয়নের মূল্যবান জয়। দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা।

নিজের অসাধারণ গোলে দলকে জেতানোর অনুভূতি জানতে চাইলে মনির আলম কক্সবাজার লাইফ-কে বলেন, “দল জিতলে সবসময় ভালো লাগে। আর নিজের গোলে দল জিতেছে— এতে আনন্দ আরও বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।”

২০২৪–২৫ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেন এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। ঠাণ্ডা মাথায় খেলার ক্ষমতা, নেতৃত্বগুণ ও দৃঢ় ডিফেন্ডিংয়ে মুগ্ধ হয় ক্লাব ম্যানেজমেন্টও। সেই ধারাবাহিকতায় ২০২৫–২৬ মৌসুমেও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে ব্রাদার্স ইউনিয়নের জার্সি গায়ে মাঠে নামছেন মনির আলম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩০ গজ দূর থেকে বুলেটগতির গোলে ব্রাদার্স ইউনিয়নকে জেতালেন মহেশখালীর মনির

আপডেট সময় : ১১:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫