ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

আজাহারি পেকুয়ায় মাহফিল করবেন ২৭ ডিসেম্বর

জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি কক্সবাজারের পেকুয়ায় তাফসির মাহফিলে আসছেন। তার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির নেওয়া হয়েছে। সজ্জিত করা হচ্ছে মঞ্চ এবং প্যান্ডেল। জানা যায় চার বছরেরও বেশি সময় পর দেশের তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকছেন আজহারী।

আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে মাহফিলটি অনুষ্ঠিত হবে। ১২ ঘণ্টা ব্যাপী তাফসির মাহফিলটি সকাল ১০টা থেকে রাত ১০টা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।

ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে এই মাহফিল।

মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ। তারা জানিয়েছে, এই মাহফিলে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

মিজানুর রহমান আজহারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়খ মুফতী কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, শায়খ মুফতী জসিম উদ্দিন রহমানী, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী এবং মাওলানা সাদিকুর রহমান আজহারী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত

আজাহারি পেকুয়ায় মাহফিল করবেন ২৭ ডিসেম্বর

আপডেট সময় : ০৯:২৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪