ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা কক্সবাজারে ১২ ঘন্টার সফরে ১১ কর্মসূচীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজের দোকানে ফাঁসিতে ঝুলেছে মুজিব: পরকিয়া ও টাকার লেনদেন বলছে স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে ফতেখাঁরকুলকে পৌরসভা করার দাবি জানালেন ছাত্রনেতা বাসেত মির্জা বৃহত্তর মনোহরখালী ঐক্য পরিষদের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সফর, ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে স্বাধীনতার ৫৫ বছরেও আলোর মূখ দেখেনি উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়ক : লাখো মানুষের ভোগান্তি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জসিম বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো

টিটিএন সিইও তৌফিক লিপুর সাংবাদিকতার উচ্চতর প্রশিক্ষণে ব্যাংকক যাত্রা

বাংলাদেশসহ সাত দেশের সাংবাদিকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে ব্যাংকক গেছেন সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ( আইওএম)এবং জার্মান উন্নয়ন সংস্থা ডয়েচে ভেলে একাডেমি এর যৌথ উদ্যোগে আয়োজিত
এশিয়ায় জোরপূর্বক বাস্তুচ্যুত এবং অভিবাসন বিষয়ক উচ্চতর সাংবাদিকতা প্রশিক্ষণটি শুরু হবে ২১ নভেম্বর।

২১ থেকে ২৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকক-এ অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সাতটি দেশের ১৯ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেবেন। বাংলাদেশ ছাড়াও বাকি ৬ দেশ হলো থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, আফগানিস্তান ও পাকিস্তান। বাংলাদেশের পক্ষ থেকে তৌফিকুল ইসলাম লিপুসহ মোট চারজন সাংবাদিক এ কর্মশালায় অংশ নিচ্ছেন।

তৌফিকুল ইসলাম লিপু কক্সবাজারের জনপ্রিয় মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল দি টেরিটোরিয়্যাল নিউজ (টিটিএন) এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও ডয়েচে ভেলে (ডি ডব্লিউ বাংলা)-এর কক্সবাজার প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।

তৌফিকুল ইসলাম লিপু বলেন, আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আমার পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে। সে সাথে বিশ্বের বিভিন্ন দেশের বাস্তুচ্যুত নাগরিকদের সম্পর্কে ধারনা এবং তাঁদের উদ্বুদ্ধ হওয়ার গল্পগুলো জানার সুযোগ হবে।

প্রশিক্ষণের শেষ দিনে উদ্বোধন করা হবে ডয়েচেভেলে একাডেমি এর “সীমান্তের বাইরে: এশিয়ায় জোরপূর্বক স্থানচ্যুতি এবং অভিবাসন সম্পর্কিত প্রতিবেদনের উপর একটি প্রকাশনা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি

টিটিএন সিইও তৌফিক লিপুর সাংবাদিকতার উচ্চতর প্রশিক্ষণে ব্যাংকক যাত্রা

আপডেট সময় : ১২:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫