ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

রেজুখালে বিজিবির অভিযানে ৮৫টি অবৈধ কারেন্ট জাল উদ্ধার

কক্সবাজারের রেজুখাল এলাকায় বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৫ পিস কারেন্ট জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ৩৪ বিজিবির রেজুখাল চেকপোস্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কারেন্ট জালের মতো ক্ষতিকর জিনিসপত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবির তথ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে নিয়মিত টহলের অংশ হিসেবে সদস্যরা ঝাউবাগান এলাকায় তল্লাশি চালালে পরিত্যক্ত অবস্থায় এসব কারেন্ট জাল দেখতে পান।

উদ্ধারকৃত জাল স্থানীয়ভাবে মাছ শিকারে ব্যবহৃত হলেও এ ধরনের জাল সামুদ্রিক সম্পদ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় আইনগতভাবে নিষিদ্ধ।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা জাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ৩৪ বিজিবির পক্ষ থেকে বলা হয়, ‘দীর্ঘদিন ধরেই এই ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। ‘

স্থানীয়রা বলছেন, নিয়মিত অভিযানের ফলে এলাকায় অবৈধ কর্মকাণ্ড কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা বেড়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

রেজুখালে বিজিবির অভিযানে ৮৫টি অবৈধ কারেন্ট জাল উদ্ধার

আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫