ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা কক্সবাজারে ১২ ঘন্টার সফরে ১১ কর্মসূচীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজের দোকানে ফাঁসিতে ঝুলেছে মুজিব: পরকিয়া ও টাকার লেনদেন বলছে স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে ফতেখাঁরকুলকে পৌরসভা করার দাবি জানালেন ছাত্রনেতা বাসেত মির্জা বৃহত্তর মনোহরখালী ঐক্য পরিষদের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সফর, ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে স্বাধীনতার ৫৫ বছরেও আলোর মূখ দেখেনি উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়ক : লাখো মানুষের ভোগান্তি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জসিম বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো

শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেয়া হবেনা – কক্সবাজারে শিল্প সচিব

শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান বলেছেন,লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সে লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

সচিব আজ সকালে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান লবণের মজুদ, দাম,লবণ মিল মালিক,প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

পরে সাংবাদিকদের শিল্প সচিব বলেন,
শিল্প লবণের নামে খাবার লবণ আমদানী করতে দেয়া হবে না। এনিয়ে কঠোর তদারকি করা হবে। আমদানির পর খালাসের আগে লবণ পরীক্ষা করা হবে। শিল্প লবণের নামে খাবার লবণ আনা হয়েছে কিনা। অন্যদিকে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষানাগার প্রস্তুত করা হবে বলে জানান শিল্প সচিব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি

শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেয়া হবেনা – কক্সবাজারে শিল্প সচিব

আপডেট সময় : ০২:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫