ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

কক্সবাজারকে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন- চট্টগ্রামে প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার বিশ্বব্যাপী জনপ্রিয় এবং সুপরিচিত একটি জনপদ। এই জনপদের সার্বিক উন্নতির জন্যে দরকার সৎ, দুর্নীতি- চাঁদাবাজ মুক্ত এবং তরুণ ও উদ্যমী নেতৃত্ব।

চট্টগ্রাম আনিকা কমিউনিটি সেন্টারে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গেলো মঙ্গলবার আয়োজিত এই সমাবেশে চট্টগ্রাম শহরে অবস্থান করা কক্সবাজার-৩ আসনের বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, শিক্ষার্থী ও প্রবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মুহাম্মদ শাহজাহান বলেন- মাসের পর মাস রাজনৈতিক দলগুলো বসে যে জুলাই সনদ তৈরি করেছে প্রধান উপদেষ্টা সেই সনদের আইনী স্বীকৃতি না দিলে দেশ আবারো পুরানো কাঠামোতে ফিরে যাবে। দেশবাসী যা কখনো প্রত্যাশা করে না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে জুলাই সনদ কে আইনী ভিত্তি দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করুন। অন্যথায় দেড় সহস্রাধিক ছাত্র, শ্রমিক, নারী-শিশুর জীবনদান ব্যর্থ হয়ে যাবে।

তিনি বলেন, শহিদুল আলম বাহাদুর’ই হতে পারে কক্সবাজার ৩ আসনের প্রকৃত ও যোগ্য নেতৃত্ব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শহিদুল আলম বাহাদুর কে বিজয়ী করতে সকলকে ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম মহানগরের আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, সাবেক হুইপ ও এমপি এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কক্সবাজার-৩ নির্বাচন পরিচালনা কমিটির আসন পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলাওয়ার হোসাইন, এবং আসন সচিব ও জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

সমাবেশে বক্তব্য দেন- কক্সবাজার সদর উপজেলার আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদী, কক্সবাজার শহরের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী এবং রামু উপজেলা সেক্রেটারি আ.ন.ম. হারুন।

রামুর সন্তান আব্দুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন- ঈদগাঁও উপজেলার বাসিন্দা ব্যাংকার শাহজাহান মনির।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

কক্সবাজারকে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন- চট্টগ্রামে প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

আপডেট সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫