ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

খালি মহেশখালী-কুতুবদিয়া > কক্সবাজারে তিন পুরনো এমপিতে বিএনপি’র ভরসা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে ২৩৪ টি সংসদীয় আসনে নিজেদের একক প্রার্থী ঘোষণা করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় কক্সবাজারের ৪ টি আসনের মধ্যে ৩ টি’তে দলটির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

দুই দ্বীপ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণাকালে বলেন এই আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা দেওয়া হবে।

কক্সবাজার-৩ (সদর,রামু ও ঈদগাঁহ) আসনে বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল মনোনয়ন পেয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ দলের প্রতি অশেষ কৃতজ্ঞতা, ইনশাআল্লাহ কক্সবাজার ৩ আসনের জনগণ ধানের শীষকে জয়ী করবে।’

সীমান্তের দুই উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে সাবেক হুইপ ও এই আসন থেকে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী’কে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় মনোনয়ন পেয়ে তিনি ঢাকাপোস্ট’কে বলেন, ‘ আমি জনগণের রাজনীতি করি, উখিয়া-টেকনাফের মানুষের কল্যাণে দীর্ঘ জীবন কাজ করেছি এবং আগামীতেও করে যাব।’

২০০৮ সালের জাতীয় নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে ৩ টিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছিলেন।

পতিত আওয়ামী লীগের আমলের অনুষ্ঠিত ২০১৪ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি তবে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে প্রার্থী থাকলেও জয়লাভ করেননি কেউ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

খালি মহেশখালী-কুতুবদিয়া > কক্সবাজারে তিন পুরনো এমপিতে বিএনপি’র ভরসা

আপডেট সময় : ০৯:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫