ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ফোরকান চমেকে মারা গেছেন

মহেশখালীতে আপন ভাইয়ের সাথে জমিসংক্রান্ত বিরোধে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ফোরকান (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) রাতে ফোরকানের মৃত্যু হয় বলে জানান তার নিকটাত্মীয় (চাচা) মো. রাসেল। গত সোমবার উপজেলার হোয়ানকের পূর্ব হরিয়ার ছড়া নামক এলাকায় ফোরকান ও তার ভাইয়ের মধ্যে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় ফোরকান ও তার দুই ছেলে আহত হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) রাতে ফোরকানের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানায়, জমিসংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, এর সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মীর কাশিম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, জমি নিয়ে ভাইয়ের সাথে সংঘর্ষ আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ফোরকান চমেকে মারা গেছেন

আপডেট সময় : ০১:৫৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫