ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ: মালয়েশিয়ার নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ বিবৃতি কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি নতুন বাহারছড়ার মোস্তাক আহম্মদ আর নেই : জানাজা বাদ আছর ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায়
বিকাল ৫ টায় বিদ্যুৎ দেয়ার কথা থাকলেও রাত ৯ টায়ও দেখা মিলেনি

মহেশখালীতে টানা ১৩ ঘন্টা বিদ্যুৎ নেই

মহেশখালীতে টানা ১৩ ঘন্টা বিদ্যুৎবিহীন। বিকাল ৫ টায় বিদ্যুৎ সংযোগ চালু করার কথা থাকলেও রাত ৯ টার পরও বিদ্যুতের দেখা নেই।

গত সোমবার মহেশখালী মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ সংলগ্ন পল্লী বিদ্যুতের চারটি খুঁটি (পোল) পুড়ে যায়। তা সংস্কার করার জন্য বুধবার সকাল ৯ টাঃ থেকে বিকাল ৫ টাঃ পর্যন্ত বিদ্যুৎ না থাকার কথা জানায় মহেশখালী জোনাল অফিস।

কিন্তু বিকাল পেরিয়ে রাত ৯ অব্দি বিদ্যুৎ এর দেখা মিলছে না দ্বীপ উপজেলা মহেশখালীতে। এই বিষয়ে মহেশখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাজমুল হাসানের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা অব্দি বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট দপ্তরের এই প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করছেন গ্রাহকরা। তারা জানান, পল্লী বিদ্যুৎ অফিসকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। মহেশখালীর মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ দিতে না পারা চরম দায়িত্বহীনতা।

ট্যাগ :

রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ: মালয়েশিয়ার নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ বিবৃতি

বিকাল ৫ টায় বিদ্যুৎ দেয়ার কথা থাকলেও রাত ৯ টায়ও দেখা মিলেনি

মহেশখালীতে টানা ১৩ ঘন্টা বিদ্যুৎ নেই

আপডেট সময় : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫