ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’ শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, তুখোড় পার্লামেন্টারিয়ান ও গণমানুষের অবিসংবাদিত নেতা মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ থেকে শুরু হল ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’। ফ্যাসিবাদী রেজিমের উৎখাত ও জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিকে সামনে রেখে এবারের মৃত্যুবার্ষিকী বিশেষ তাৎপর্যপূর্ণভাবে পালিত হচ্ছে। এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ ইতোমধ্যেই ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

এর মধ্যে রয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বৃক্ষরোপণ, সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান পরিদর্শন ও দোয়া মাহফিল, রামু বাইপাস মহাসড়কে “খালেকুজ্জামান চত্বর” পুনর্বহালের দাবিতে মানববন্ধন এবং সর্বশেষে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভা। এর পাশাপাশি তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে “এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”। বিতর্ক কর্মশালার মধ্য দিয়ে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনের স্মরণসভায়।

স্মরণ সপ্তাহের সকল আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে মরহুম এডভোকেট খালেকুজ্জামানের দেশপ্রেম, সন্ত্রাসবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম ও জনমানুষের অধিকার রক্ষার অহিংস আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।

উল্লেখ্য, ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামুর বাইপাস চত্বরে লাখো মানুষের এক নির্বাচনী জনসভায় এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান ইন্তেকাল করেছিলেন। ১৯৫৩ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রহণ করা এই দেশ ও জনদরদী নেতা সাবেক সংসদ সদস্য ও ১৯৫৭ সালে গঠিত আইআই চুন্দ্রীগড় মন্ত্রীসভার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মৌলভী ফরিদ আহমদ ও রিজিয়া আহমেদের দ্বিতীয় সন্তান। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে যাওয়া এই প্রচারবিমুখ নেতা একাধারে ছিলেন সফল কম্পিউটার বিজ্ঞানী ও প্রতিষ্ঠিত আইনজীবী।
মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ছোট ভাই কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এবং তাঁর বড় ছেলে আহমেদ তানসির জামান উৎস সকলকে উক্ত স্মরণ সপ্তাহের কর্মসূচিগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষভাবে, ২৮ সেপ্টেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত “খালেকুজ্জামান স্মরণসভা”-য় সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন তাঁরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’ শুরু

আপডেট সময় : ০৩:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫