ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন ৪১ জন পেলেন ৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক “সন্ত্রাস-চাঁদাবাজিতে উদ্বেগজনক সময় পার করছে দেশবাসী” রামুতে পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গা সংকট জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় পানিতে পড়ে নিখোঁজ শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে উখিয়ায় সতীনের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূর আত্মহত্যা এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করলেন আইনজীবী ইয়াছির আরাফাত নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সাগরের মাছ পাচার তথ্য মহাসড়কে বাংলাদেশের ২০ বছরের গৌরবযাত্রা: কক্সবাজার থেকে শুরু হয়েছিল ডিজিটাল বাংলাদেশের বৈশ্বিক সংযোগ নেইমারের বিশ্বকাপ আক্ষেপ—২০২৬ কি হবে শেষ স্বপ্নপূরণের মঞ্চ? ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

চকরিয়ায় মসজিদের ভিতর সন্ত্রাসী হামলা: আহত দুই

চকরিয়ার পূর্ব বড় ভেওলায় মসজিদের ভিতর ডুকে প্রবাসী নুরুল কবির (৩৮) ও আরফাতুল ইসলাম(২৬) নামে দুই যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় নুরুল কবির মসজিদের ভিতর মেঝোতে পড়ে যায়। তার রক্তে কার্পেট, দেয়াল রক্তে রঞ্জিত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারমধ্যে প্রবাসী কবিরের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা মধ্যম চরপাড়া ৪নং ওয়ার্ড বায়তুল মকাম জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা গেছে-পূর্ব বড় ভেওলা মধ্যম চরপাড়া বায়তুল মকাম জামে মসজিদের সভাপতি আবু তাহের রহমানীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনিয়মের অভিযোগ তুলে একটি দরখাস্ত দায়ের করেন স্থানীয় এনায়েত উল্লাহ সেনু। ইউএনও একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত তদন্ত কমিটি আবু তাহের রহমানীর বিরুদ্ধে তুলা অভিযোগের কোন ধরনের সত্যতা পায়নি এবং তদন্ত টিম পূর্বের কমিটি বহাল থাকবে বলেও জানায়।

সোমবার ১৬ ডিসেম্বর রাত ৯টার দিকে মসজিদের সভাপতি আবু তাহের রহমানী সমাজের সবাইকে নিয়ে মসজিদের উন্নয়ন মূলক কাজ, সমাজের শৃঙ্খলা সহ নানা বিষয়ে আলোচনা করার সময় পরিকল্পিতভাবে হামলা চালায়।

মসজিদের সভাপতি আবু তাহের রহমানী জানায়- স্থানীয় সাবেক মেম্বার আবুল কালাম, এনায়েত উল্লাহ সেনুর নেতৃত্বে আবুল হাশেম, আইমন,মোহাম্মদ হানিফ,মোহাম্মদ হারুণ এই হামলা চালায়। এনায়েত উল্লাহ সেনু সহ এলাকার একটি সঙ্ঘবদ্ধ চক্র মসজিদের টাকা লুটপাট করতে চেয়েছিল। আমি আত্মসাৎ করতে দেই নাই বলেই ক্ষিপ্ত হয়ে তারা আমার আত্মীয়-স্বজনদের উপর সন্ত্রাসী হামলা চালায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইঁয়া বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। বিষয়টি নিয়ে আবু তাহের রহমানী নামে একজন ব্যক্তি বাদী হয়ে অভিযোগ জমা দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

চকরিয়ায় মসজিদের ভিতর সন্ত্রাসী হামলা: আহত দুই

আপডেট সময় : ১২:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪