ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি নতুন বাহারছড়ার মোস্তাক আহম্মদ আর নেই : জানাজা বাদ আছর ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায় লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

মহেশখালীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

মহেশখালীর নতুন বাজার এলাকার অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে ফুটপাত দখলমুক্ত করতে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের যৌথ সমন্বয়ে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদে এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্।

অভিযান পরিচালনা করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ জানান, প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাতের জন্য নতুন বাজার এলাকার প্রতিনিয়ত যানজট ও জন ভোগান্তি দেখা দিয়েছে। তা নিরসনে এবং ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারসহ বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ আনসারের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।

এসময় অবৈধ দখলে অভিযুক্ত ৯ ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় আঠারো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি জানান, অবৈধ ফুটপাত দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ

মহেশখালীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৫:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫