ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি নতুন বাহারছড়ার মোস্তাক আহম্মদ আর নেই : জানাজা বাদ আছর ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায় লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

মহেশখালীতে উপজেলা প্রশাসনের অভিযান: একাধিক যান চালককে জরিমানা

মহেশখালীতে সড়ক দুর্ঘটনা রোধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। সড়কে নানা অনিয়ম ও লাইসেন্স বিহীন অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক চালক এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার প্রধান সড়কের বড় মহেশখালীর মাহারাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৯ টি মামলায় সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের অভিযুক্ত মালিক ও চালকদেরকে সাড়ে চৌদ্দ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার টিটিএন’কে বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মালিক ও চালকদের এই জরিমানা করা হয়েছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

এর আগে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্যাহ্ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় মহেশখালীতে রাস্তায় অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো বন্ধে মহেশখালী ব্যাপী অভিযান পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট অটো জব্দসহ মালিকের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তার সাথে পর্যায়ক্রমে সকল অটোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় সে গণবিজ্ঞপ্তিতে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ

মহেশখালীতে উপজেলা প্রশাসনের অভিযান: একাধিক যান চালককে জরিমানা

আপডেট সময় : ০৯:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫