ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

পেটের মধ্যে ইয়াবা পাচারের চেষ্টা, ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করল সেনাবাহিনী 

কক্সবাজারে অভিনব কায়দায় পেটের মধ্যে ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা যুবককে আটকের কথা জানিয়েছে সেনাবাহিনী। শনিবার রাত ১২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই তথ্য জানায়।

আটক ওই যুবকের নাম মোঃআব্দুল্লাহ (২০)। সে লেদা এলএমএস-২৪ ব্লক-সি ক্যাম্পের বাসিন্দা।

আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে শহরের কলাতলী এলাকায় দেশের চলমান যৌথ মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সেনাবাহিনীর গোয়েন্দা মাঠকর্মী কর্তৃক সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিনব কায়দায় পেটের মধ্যে মাদক পাচারকালে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়। পরবর্তীতে তাকে আর্মি ক্যাম্প (৯ইবি) তে এনে পেট থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বের করার পর কক্সবাজার সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

“উক্ত মাদক পাচার চক্রটি দীর্ঘদিন ধরে একই রকম অভিনব কায়দায় কক্সবাজার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ইয়াবা পাচার করে বলে জানা যায়। দীর্ঘদিন ধরে এই বিশেষ চক্রটিকে ধরতে গোয়েন্দা নজরদারি চলমান ছিল। তারই ধারাবাহিকতায় আজ উক্ত মাদক কারবারি চক্রটিকে সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি মাধ্যমে ধরতে সক্ষম হয়”। উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

এমন মাদকবিরোধী অভিযান চলবে এবং মাদক পাচার প্রতিরোধে শক্ত ভূমিকা পালন করবে সেনাবাহিনী এছাড়াও মাদক গডফাদারদের ধরার ব্যাপারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

পেটের মধ্যে ইয়াবা পাচারের চেষ্টা, ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করল সেনাবাহিনী 

আপডেট সময় : ১২:৫৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫