ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

কুতুবদিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারী এডুকেশন” স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, এইচএসসি, এইসএসসি ( বিএমটি) এবং আলীম পরীক্ষায় কুতুবদিয়া উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম।

এতে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোরশেদুল আলম, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউছুফ,কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার, কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসহাক হায়দার সোহেল, উত্তরণ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বাতেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

মোট ৩১ জন শিক্ষার্থীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এর আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

কুতুবদিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১২:২১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫