ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর টেকনাফের সাবরাং থেকে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে চলছে ঘের তৈরির মহোৎসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল

পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা, হেলথ পলিসি ওয়াচ-এর প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলা চলমান থাকায় নেয়া হয়েছে এমন পদক্ষেপ। শুক্রবার থেকে কার্যকর হয়েছে তার ছুটি। গেল বছরের শুরুতে WHO-এর এই পদে যোগ দেন পুতুল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তার মা শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবেই পদটি বাগিয়ে নেন তিনি।

চার মাস আগে, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দু’টি মামলা করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন- দুদক। অভিযোগে বলা হয়, WHO-এ নিয়োগ পেতে প্রচারণার সময় নিজের অ্যাকাডেমিক রেকর্ড নিয়ে ভুয়া তথ্য ব্যবহার করেছেন পুতুল, যা বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ এবং ৪৭১ ধারার লঙ্ঘন। চলতি বছরের জানুয়ারিতে এ ব্যাপারে তদন্ত শুরু করে দুদক।

WHO জানিয়েছে, পুতুলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থাটির সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত

পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ১২:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫