ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন  সড়ক ভাড়া দিলো কক্সবাজার জেলা প্রশাসন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল

পৈতৃক সম্পত্তি চাওয়ায় বোনকে কুপিয়েছে ভাই

চকরিয়ার বদরখালীতে পৈতৃক সম্পত্তি চাওয়াকে কেন্দ্র করে নাছিমা আক্তার (৪৫) নামে এক নারীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে তার আপন ভাইয়েরা।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বদরখালী কুতুবদিয়া পাড়া ৩নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত নাছিমা মোজাহারুল কাদেরের মেয়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে পাঠান।

আহত নাছিমার ছেলে জানান, তার মায়ের দুই পা এবং হাতের আঙুল প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

নাছিমা অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি চাওয়ায় তার আপন ভাই ছৈয়দ মোহাম্মদ রিয়াস ও রুহুল কাদের বাবুলের নেতৃত্বে আরও কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এর আগেও তারা হামলার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি। পরিবারের নিরাপত্তার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, “হামলার শিকার নারী জখম অবস্থায় থানায় এসেছিলেন। তাকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

পৈতৃক সম্পত্তি চাওয়ায় বোনকে কুপিয়েছে ভাই

আপডেট সময় : ০৯:৫১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪