ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

আদালতের নির্দেশ: টেকনাফের বনভূমিতে পাকাবাড়ি উচ্ছেদ

টেকনাফে বন বিভাগের সংরক্ষিত জমিতে নির্মিত একটি অবৈধ সেমি-পাকা বাড়ি উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় টেকনাফ রেঞ্জের মোচনী বিটে আদালতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ আহমেদ। এসময় পুলিশসহ উখিয়া ও টেকনাফ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ করা বাড়িটি দমদমিয়া এলাকার বাসিন্দা রহমত উল্লাহ মাইকেলের বলে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বনভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে রহমত উল্লাহ মাইকেলের বিরুদ্ধে ২০২৩-২৪ অর্থবছরে একটি পি.ও.আর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তিনি আদালতে জামিন চাইলে অবৈধ স্থাপনা অপসারণের শর্তে জামিন প্রদান করা হয়। সেই নির্দেশনার আলোকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি বনভূমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বনভূমি রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

আদালতের নির্দেশ: টেকনাফের বনভূমিতে পাকাবাড়ি উচ্ছেদ

আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬