ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

ঈদে বিশেষ ট্রেন নেই, টিকিট আছে পর্যাপ্ত, নিয়মিত ৪ টি ট্রেনে কক্সবাজার থেকে বাড়ী ফিরছে মানুষ

  • দ্বীপেন দাশ
  • আপডেট সময় : ১১:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • 229

ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। পর্যটন নগরী কক্সবাজার থেকেও শুরু হয়েছে ঘরমুখো মানুষের এই যাত্রা।

​এবারের ঈদে কক্সবাজার রুট থেকে আলাদা কোনো স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়নি। তবে নিয়মিত ট্রেনগুলো নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। সময়সূচী অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিরতিহীন ‘কক্সবাজার এক্সপ্রেস’। এরপর রাত পৌনে ৮টায় ঢাকা অভিমুখে রওনা হবে ‘পর্যটক এক্সপ্রেস’। অন্যদিকে, চট্টগ্রামের যাত্রীদের জন্য সকাল ১০টায় ‘প্রবাল এক্সপ্রেস’ এবং রাত ৮টায় ‘সৈকত এক্সপ্রেস’ স্টেশন ছেড়ে যাবে।

​টিকিটের প্রাপ্যতা নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা দুশ্চিন্তা থাকলেও কক্সবাজার রেলওয়ে স্টেশনের ম্যানেজার গোলাম রব্বানী আশ্বস্ত করেছেন যে, বর্তমানে পর্যাপ্ত টিকিট মজুদ রয়েছে। ফলে যাত্রীরা নির্বিঘ্নে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারছেন।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের চোখেমুখে এখন প্রিয়জনের কাছে ফেরার আনন্দ। তাদের এই ঈদযাত্রার অভিজ্ঞতা এবং ঘরে ফেরার অনুভূতিও জানিয়েছেন কেউ কেউ।

যাত্রী ইয়াসমিন আক্তার জানিয়েছেন, স্বামীর চাকুরির সুবাদে কক্সবাজারে থাকা হয়। এবার প্রথম তিনি রেলে করে স্বপরিবারে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছেন। সেখান থেকে যাবেন গাজীপুর। ঈদে বাড়ী যাওয়ার আনন্দই অন্যরকম বলে তিনি জানান।
​

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

ঈদে বিশেষ ট্রেন নেই, টিকিট আছে পর্যাপ্ত, নিয়মিত ৪ টি ট্রেনে কক্সবাজার থেকে বাড়ী ফিরছে মানুষ

আপডেট সময় : ১১:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬