ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

৭৫ মিনিটের পর ১১ গোল, ক্যারিশমাটিক কামব্যাকের মহাকাব্য লিখছে আর্জেন্টিনা

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রেফারি যখন শেষ বাঁশিটা বাজালেন, তখন মাঠজুড়ে শুধুই আলবিসেলেস্তেদের নীল-সাদা গর্জন! ফুটবল ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল নতুন এক মহাকাব্য। যে ম্যাচে ৫৫ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের গোলে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা আর্জেন্টিনা শিবির, সেখান থেকেই রূপকথার মতো ঘুরে দাঁড়াল লিওনেল স্কালোনির শিষ্যরা।

কী চরম নাটকীয়তা! ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে আর্জেন্টিনা, ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে শেষের দিকে। ইংলিশ ডিফেন্স যেন ভাঙার কোনো উপায়ই ছিল না। কিন্তু থমাস টুখেলের অতি-রক্ষণাত্মক কৌশলই শেষ পর্যন্ত কাল হলো ইংল্যান্ডের জন্য। রক্ষণভাগে গুটিয়ে থাকা ইংল্যান্ডকে পেয়ে বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন স্বয়ং ফুটবল ঈশ্বর লিওনেল মেসি। আর তাতেই খুলে যায় জাদুর বাক্স! ৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের সেই চোখধাঁধানো বুলেট গতির শট; গোল! সমতায় ফেরে আর্জেন্টিনা!

কিন্তু নাটকের শেষ অঙ্ক তো তখনো বাকি! যোগ করা সময়ের দ্বিতীয় মিনিট, স্টেডিয়ামজুড়ে তখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা। ঠিক তখনই মেসির সেই জাদুকরি মুহূর্ত! নিজের দুর্বল ডান পা দিয়ে দূর পোস্টে এমন এক নিখুঁত ক্রস বাড়ালেন, যেখানে চিতার বেগে ছুটে এসে হেড করলেন লাওতারো মার্তিনেজ! বল জালে জড়াতেই উল্লাসের সুনামি আছড়ে পড়ল আটলান্টায়। ২-১ ব্যবধানে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখল কোপা আমেরিকা জয়ীরা।

চলতি বিশ্বকাপে ৭৫ মিনিটের পর এটি আর্জেন্টিনার ১১ নম্বর গোল! ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত হাল না ছাড়া; এটাই যেন এখন আর্জেন্টিনার ‘সিগনেচার মার্ক’। ফাইনাল নিশ্চিত হতেই সতীর্থরা কাঁধে তুলে নিলেন জাদুকর লিওনেল মেসিকে। ওদিকে হ্যারি কেইনদের চোখে তখন শুধুই বিষাদের জল, অতিরক্ষণাত্মক কৌশলের খেসারত দিয়ে সেমিফাইনাল থেকেই বিদায় নিল থ্রি-লায়ন্সরা। ফুটবলবিশ্ব এবার সাক্ষী হতে যাচ্ছে এক ঐতিহাসিক ফাইনালের, যেখানে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই বর্তমান চ্যাম্পিয়ন; স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে!

সূত্র: বাংলাদেশ প্রতিদিন
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

৭৫ মিনিটের পর ১১ গোল, ক্যারিশমাটিক কামব্যাকের মহাকাব্য লিখছে আর্জেন্টিনা

আপডেট সময় : ০১:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬