ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

৬ দিনব্যাপী কত্থক ও ভরতনাট্যম নৃত্য কর্মশালা সম্পন্ন

জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের আয়োজনে ছয় দিন ব্যাপী কত্থক ও ভরতনাট্যম নৃত্য কর্মশালা সম্পন্ন হয়েছে।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসিফ নুর। সভাপতিত্ব করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে নৃত্য কর্মশালার বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন প্রশিক্ষক গোলাম মোস্তফা ববি, ঐশী দাশ একা, সহযোগী প্রশিক্ষক নয়ন জোয়ার্দ্দার। এসময় আরো বক্তব্য রাখেন, প্রশিক্ষক হারুনুর রশীদ লিটন, দপ্তর সম্পাদক সুব্রত মল্লিক, অর্থ সম্পাদক মো. আয়াত উল্লাহ, সদস্য প্রিয়া ধর, মৌমিতা ভট্টাচার্য। বক্তারা বলেন, নৃত্যচর্চার মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে অশুভ শক্তির বিনাশ ঘটাতে।

অনুষ্ঠানে আগত অতিথিরা নৃত্য চর্চার এই উদ্যোগকে স্বাগত জানান এবং নৃত্য চর্চার পরিসরকে বিস্তৃত করার ক্ষেত্রে সরকারি–বেসরকারি পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করেন।

পরে অতিথিরা প্রশিক্ষকদের সম্মাননা স্মারক ও প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশংসা পত্র প্রদান করেন।

গেলো ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৬দিন ব্যাপী কত্থক ও ভরতনাট্যম নৃত্য কর্মশালা ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

৬ দিনব্যাপী কত্থক ও ভরতনাট্যম নৃত্য কর্মশালা সম্পন্ন

আপডেট সময় : ১২:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫