ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল

বাংলাদেশের মাটিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রস্তাব দিয়েছে ব্রাজিল।

গতকাল দুপুরে ঢাকায় আসে ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এরপর ঢাকার জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম থেকে শুরু করে সবকিছু দেখে তারা। তাদের মধ্যে সন্তুষ্টির ছাপ দেখা গেছে। ব্রাজিল প্রতিনিধি দল সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন। এই মাঠও নাকি পছন্দ হয়েছে তাদের।

২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়া থেকে ভারত যাওয়ার আগে ভিনিসিয়ুস জুনিয়র-অ্যালিসদের পা বাংলাদেশের মাটিতে পড়তেও পারে। ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর ঢাকার মাঠে অনুশীলন করে কলকাতায় ব্রাজিল দলটি যেতে পারে বলে আলোচনা চলছে।

এর মধ্যেই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবর, বাংলাদেশে এসে শুরুতে শুধু অনুশীলন করার পরিকল্পনা ছিল ব্রাজিলের। কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা, অনুশীলন মাঠ, জিমনেশিয়াম, হোটেল, পরিবহন ও নিরাপত্তাব্যবস্থা দেখে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে। কলকাতা থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় সেখান থেকে বাংলাদেশে এসে আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা দেখছে ব্রাজিল। এরপরই বাংলাদেশকে ৬ অক্টোবর ম্যাচ খেলার প্রস্তাব দেয় ব্রাজিল।

তবে এখনই ম্যাচটি চূড়ান্ত বলা যাচ্ছে না। বাংলাদেশের এশিয়ান কাপের সূচি এখনো নির্ধারিত হয়নি। ৬ অক্টোবর ম্যাচ খেলতে হলে তার আগে বাংলাদেশকে ইন্দোনেশিয়ায় নিজেদের ম্যাচ শেষ করে দেশে ফিরতে হবে। সবকিছু সময়মতো মিলে গেলে আগামী ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারে হামজা চৌধুরীর বাংলাদেশ।

সূত্র: সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল

আপডেট সময় : ০২:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬