ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৪ দিন ধরে নিখোঁজ আব্দুল করিম, সন্ধানের আকুতি পরিবারের

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার সূর্যের হাসি রোড (গরুর হালদা) থেকে আব্দুল করিম নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৯ জুন) রাত থেকে চার দিন ধরে সে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ আব্দুল করিম ওই এলাকার সালাউদ্দিনের ছেলে এবং স্থানীয় ‘মাদ্রাসাতুল মদিনা’র হেফজ বিভাগের ছাত্র।

আব্দুল করিমের মা রোকসানা আক্তার জানান, গত শুক্রবার রাতে বাসা থেকে বের হওয়ার পর আব্দুল করিম আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। চার দিন ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে পুরো পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালানো হয়েছে। কোনো উপায় না পেয়ে তারা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি আব্দুল করিমের খোঁজ পেয়ে থাকেন বা তার কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তার পরিবার।
• যোগাযোগের মোবাইল নাম্বার: ০১৭৭১৯৫৪৮৯০ (01771954890)।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিঙ্গেল আছেন? আজ আপনার দিন

৪ দিন ধরে নিখোঁজ আব্দুল করিম, সন্ধানের আকুতি পরিবারের

আপডেট সময় : ০৪:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬