ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ঈদগাঁওয়ে মা-মেয়ে হত্যা মামলায় আবুল কালামের মৃত্যুদণ্ড পেকুয়ায় আগুনে পুড়লো পাঁচ ভাইয়ের বসতঘর বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া ও মাতামুহুরির ২০০ পরিবারের পাশে উইটনেস ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন ইনানীর বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মৃত্যু নিয়ে চাঞ্চল্য: কি বলছে পুলিশ? অপহরণ-মানবপাচার বন্ধে জেলা প্রশাসকের সঙ্গে টেকনাফ-উখিয়া প্রতিনিধিদলের মতবিনিময় হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী গভীর নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা জাতীয় উশুতে রৌপ্য জিতল কক্সবাজারের আশ্রম শিক্ষার্থী সুমন্ত রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইনানীতে বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মরদেহ উদ্ধার

ইনানীর বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মৃত্যু নিয়ে চাঞ্চল্য: কি বলছে পুলিশ?

  • তানভীর শিপু:
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 52

উখিয়ার ইনানীতে অবস্থিত হোটেল বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের (২৭) মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে রিসোর্টসংলগ্ন হোটেল বে-ওয়াচের স্টাফ কোয়ার্টারের দেয়ালের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী সায়কা ইয়াছমিন টিটিএনকে জানান, প্রায় এক বছর আগে আব্দুল আজিজ হোটেল বে-ওয়াচে যোগদান করেন। তিনি স্টাফ কোয়ার্টারে অবস্থান করে রিসোর্টের গরুর খামার দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশের অভিযোগ, আব্দুল আজিজকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশের প্রাথমিক তদন্তে আব্দুল আজিজকে হত্যা করা হয়েছে—এমন কোনো তথ্য-প্রমাণ বা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। বরং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, তিনি স্বেচ্ছায় একটি দেয়াল থেকে লাফ দিয়েছেন। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ইতোপূর্বে মর্গে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল আজিজ উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ার বাসিন্দা রশিদ আহমদের ছেলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

ইনানীর বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মৃত্যু নিয়ে চাঞ্চল্য: কি বলছে পুলিশ?

আপডেট সময় : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬