ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির

হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল

  • কাব্য সৌরভ•
  • আপডেট সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 2077

কক্সবাজার খেলোয়াড় সমিতি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দ্বীপ উপজেলা মহেশখালী ফুটবল দল বনাম রামু উপজেলা ফুটবল দল।

সোমবার (২৪ আগস্ট) বিকাল ৩ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের খেলায় ২-০ গোলে পিছিয়ে পড়ে মহেশখালী উপজেলা ফুটবল দল। দ্বিতীয়ার্ধের খেলায় মহেশখালী উপজেলা ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও প্রতিপক্ষের গোলপোস্টে কোনো আক্রমণই করতে পারেনি। অপরদিকে রামু উপজেলার আক্রমণ ভাগের ফুটবলার জাহেদুল আলম ম্যাচের দ্বিতীয় গোল করলেও একাধিক সুযোগ মিস করেছেন। কৌশিক বড়ুয়া মহেশখালী উপজেলা দলের রক্ষণভাগের খেলোয়াড় কাটিয়ে ডি-বক্সের ভিতরে গিয়েও বল স্যুট করতে পারেননি অতিরিক্ত পানি ও পিচ্ছিল মাটির কারণে।

নির্ধারিত সময়ে ২-০ গোলের ব্যবধানে হেরে গেলেও রেকর্ড করেছে মহেশখালী উপজেলা ফুটবল দল। ডিসি গোল্ডকাপসহ কক্সবাজার জেলার কোনো টুর্ণামেন্টে প্রথম ম্যাচে হারার রেকর্ড নেই মহেশখালী উপজেলা ফুটবল দলের। এইপ্রথম কক্সবাজার খেলোয়াড় সমিতির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বৃহত্তর আসরের প্রথম ম্যাচেই হেরে বিদায়ের টিকিট কাটলো ডিসি গোল্ডকাপের স্বাগতিক চ্যাম্পিয়ন মহেশখালী উপজেলা ফুটবল দল।

মহেশখালী উপজেলা ফুটবল দলের দায়িত্ব পাওয়া অফিশিয়ালদের নানা অসংগতি, আর্থিক অস্বচ্ছতা, এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাদের অধীনে জাতীয় দলের সবুজ, মনিরসহ মহেশখালীর সিনিয়র তারকা কোনো খেলোয়াড়রা খেলায় অংশ নেয়নি।

এমন লজ্জাজনক হারে ক্ষুব্ধ সমর্থকরা। হতাশ হয়ে ফিরেছেন কেউ কেউ। ফুটবলে মহেশখালীর পূর্বের সুনাম ক্ষুন্ন করে কলঙ্ক বয়ে আনার অভিযোগ তুলে দলের দায়িত্বশীলদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অসংখ্য সমর্থকদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা

হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল

আপডেট সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬