ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক ‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎ সাংবাদিককে হুমকি : মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ এসএসসি পরীক্ষায় সাংবাদিক কন্যা তানিশার সাফল্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি হিসেবে দায়িত্ব নিলেন এড. রেজা

হিমছড়িতে পুলিশের চেকপোস্টে ২৮টি মোটরসাইকেল আটক

কক্সবাজারের হিমছড়িতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৮টি মোটরসাইকেল আটক করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) এ অভিযান পরিচালনা করে হিমছড়ি পুলিশ ফাঁড়ি।

আটক হওয়া মোটরসাইকেলগুলোর বেশিরভাগই ‘রেন্ট-এ-বাইক’ সার্ভিসের আওতাভুক্ত। পুলিশের দাবি, এসব যানবাহন কোনো অনুমতি ছাড়াই চলাচল করছিল, যা পর্যটক ও স্থানীয়দের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী। তিনি জানান, “অনুমতি ছাড়া রেন্ট বাইক চলাচলের কারণে ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। পর্যটন এলাকাকে নিরাপদ রাখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিচার-বিশ্লেষণ করে নিয়মবহির্ভূতভাবে চলাচল করা এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, কক্সবাজারে সম্প্রতি রেন্ট বাইক সার্ভিসের বিস্তার ঘটলেও অনেক ক্ষেত্রে যথাযথ অনুমতি ও নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ

হিমছড়িতে পুলিশের চেকপোস্টে ২৮টি মোটরসাইকেল আটক

আপডেট সময় : ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫