ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার

মাঠের লড়াইয়ে হার-জিত থাকবেই। তবে কখনো কখনো স্কোরলাইন ছাপিয়ে যায় মানবিকতার গল্প। কক্সবাজারের আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে তেমনই এক হৃদয়ছোঁয়া দৃশ্যের জন্ম দিয়েছে উখিয়া উপজেলা দল।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতির আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মুখোমুখি হয় চকরিয়া ও উখিয়া উপজেলা দল। ম্যাচ শুরুর আগে প্রয়াত ফুটবল প্রেমী আরফাতকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন উখিয়া দলের খেলোয়াড়রা।

গত কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরফাত। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ম্যাচ শুরুর আগে নীরব দাঁড়িয়ে যায় পুরো উখিয়া দল।

মাঠে এরপর শুরু হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে চকরিয়া উপজেলা দল।

তবে ম্যাচের ফলাফল যাই হোক, আরফাতকে স্মরণ করে উখিয়া দলের এই মানবিক উদ্যোগ হৃদয় ছুঁয়েছে উপস্থিত দর্শক ও ফুটবলপ্রেমীদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার

আপডেট সময় : ০৭:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬