ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

স্বাধীনতা দিবসে কক্সবাজারে খেলাঘরের সাংস্কৃতিক অনুষ্ঠান

শহীদের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে খেলাঘর কক্সবাজার জেলা কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মির্জা জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও খেলাঘরের সাবেক জাতীয় পরিষদ সদস্য বিশ্বজিৎ পাল বিশু, ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, সত্যেনসেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, জেলা খেলাঘরের সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক শর্মা দীপু, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেবদাশ, সিমুনিয়া খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার নেজাম, আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, সত্যেনসেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, ঝিনুকমালা খেলাঘর আসরের সহ-সভাপতি জয়ন্তী রাণী দে এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও নৃত্য প্রশিক্ষক সুমি দাশ, ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির সমন্বয়কারী নয়ন চক্রবর্তী, ঝিনুকমালা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক জয় চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুজয় বড়ুয়া।

বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, বরং এটি বাঙালি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মূল্যবোধ ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

খেলাঘরের মতো সংগঠনগুলো শিশু-কিশোরদের মানবিক, সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শহীদের স্বপ্ন বাস্তবায়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও সাংস্কৃতিক বিকাশকে আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে ঝিনুকমালা খেলাঘর আসরের শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

স্বাধীনতা দিবসে কক্সবাজারে খেলাঘরের সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬