ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল

স্বপদে বহাল হলেন পিএমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ

স্বপদে ফিরলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রশাসনিক প্রক্রিয়া পুনরায় পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।
​
​২০২৪ সালের ৩ সেপ্টেম্বর একটি মামলায় গ্রেফতার হলে মোহাম্মদ আব্দুল্লাহকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রশাসনিক ক্ষমতা থেকে অব্যাহতি দিয়ে প্যানেল চেয়ারম্যান (১) কে দায়িত্ব প্রদান করা হয়।

পরে জামিনে মুক্ত হয়ে ২০২৪ সালের ২ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবরে স্বপদে বহালের আবেদন করেন। দীর্ঘ সময় যাচাই ও তদন্ত শেষে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ তাঁর দায়িত্ব ফেরত প্রদান করার সুপারিশ করলে রবিবার তাকে স্বপদে বহাল করা হয়।

সোমবার সকালে চেয়ারম্যান আব্দুল্লাহ পিএমখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বভার বুঝে নেন।এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে, মোহাম্মদ আব্দুল্লাহ টিটিএন কে জানান, অবশেষে সত্যের জয় হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের সেবায় তিনি আমৃত্যু কাজ করে যাবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর

স্বপদে বহাল হলেন পিএমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ

আপডেট সময় : ০৯:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬