ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

সৈকতে বিজয়ের স্মৃতি আর উৎসবের রং : নারী উদ্যোক্তাদের সৃজনশীল প্রয়াস

  • আফজারা
  • আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 352

বিজয়ের চেতনায় রাঙা লাল-সবুজের ডিসেম্বর। সমুদ্রের ঢেউয়ের ছন্দে ছন্দ মিলিয়ে উৎসবের আমেজ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। মহান বিজয় দিবস উপলক্ষে এখানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা—যেখানে ইতিহাস, সংস্কৃতি আর উদ্যোক্তাদের সৃজনশীলতায় মিলেছে বিজয়ের আনন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। উদ্বোধনের পরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।

কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অংশগ্রহণে মেলায় ২০টিরও বেশি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে রয়েছে বাহারি খাবার, কাপড়, শীতের শাল, হাতে তৈরি কাঁথা ও নানান শৈল্পিক পণ্য। দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিখ্যাত ‘রাজা মামার চা’-এর স্টল, যেখানে ভিড় চোখে পড়ার মতো।

মেলার স্টলগুলোতে অংশগ্রহণকারী বেশিরভাগই নারী উদ্যোক্তা, যাদের নিজস্ব অনলাইন পেইজ ও উদ্যোগ রয়েছে। ‘বন্ধুতা’ নামের একটি পেইজের উদ্যোক্তা ফাতেমা ইসলাম জানান, তিনি কাপড়, মুক্তার তৈরি জুয়েলারি ও নিজের হাতে তৈরি গুড়া মসলা নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছেন। তিনি বলেন,
“বিজয় মেলায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজন আমাদের মতো উদ্যোক্তাদের পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার বড় সুযোগ তৈরি করে দেয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি।”

অন্যদিকে, হোমমেড খাবার নিয়ে কাজ করা ‘ঘরোয়া স্বাদ’ পেইজের উদ্যোক্তা আফরিন সুমিও মেলায় অংশগ্রহণ করেছেন। তিনি বলেন,“ঘরে তৈরি খাবারের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। বিজয় মেলায় এসে সরাসরি ক্রেতাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি, তাদের প্রতিক্রিয়া জানছি। আশা করছি এমন আয়োজন আমাদের উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।”

বিজয়ের স্মৃতি আর উৎসবের রঙে মোড়ানো এই মেলা শুধু কেনাকাটার আয়োজন নয়—এটি একাত্তরের চেতনায় ফিরে যাওয়ার এক মিলনমেলা। সাংস্কৃতিক পরিবেশনা, নারী উদ্যোক্তাদের সৃজনশীল উদ্যোগ আর দর্শনার্থীদের প্রাণচাঞ্চল্যে লাবণী পয়েন্টের বিজয় মেলা পরিণত হয়েছে আনন্দ, ঐতিহ্য আর গৌরবের এক অনন্য উৎসবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

সৈকতে বিজয়ের স্মৃতি আর উৎসবের রং : নারী উদ্যোক্তাদের সৃজনশীল প্রয়াস

আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫