ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

জেলা শিল্পকলা একাডেমির “বর্ষায় নজরুল” স্মরণ অনুষ্ঠান

নজরুল বর্ষ উপলক্ষে কক্সবাজার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো “বর্ষায় নজরুল” অনুষ্ঠান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কবি নজরুলের বর্ষা ঋতু নিয়ে লেখা সংগীত, কবিতা আর নাট্যাংশ নিয়ে সাজানো নান্দনিক এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি, কক্সবাজার।

শুরুতে একাডেমির তালযন্ত্র বিভাগের শিক্ষার্থীদের তবলা লহড়া পরিবেশন করে। এরপর নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।

জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে কথামালায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ সভাপতি খেলাঘর সংগঠক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্না, পাহাড়ি ফুল খেলাঘর আসরের ও ঝংকার শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোরশেদ ও উদীচী কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সৌরভ দেব।

অনুষ্ঠানে বক্তারা শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনার প্রশংসা করে নজরুল চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের বছর ব্যাপী আয়োজনের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী ইয়োনা ইরা দাশ। তাঁর শিশুতোষ কণ্ঠে স্বতঃস্ফূর্ত, প্রাঞ্জল ও অভিনব উপস্থাপনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

জেলা শিল্পকলা একাডেমির “বর্ষায় নজরুল” স্মরণ অনুষ্ঠান

আপডেট সময় : ১১:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬