ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

জাবির সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আক্তার চৌধুরীকে সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় ও সমাজ কমিটির সংবর্ধনা

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় ও বৃহত্তর সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় সদ্য মনোনীত সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং বৃহত্তর সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান নবনির্বাচিত সিনেট সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

শুভেচ্ছা বিনিময়কালে মোহাম্মদ শাহজাহান সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ এবং সাহিত্যিকা পল্লীর বাসিন্দা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কক্সবাজার সিটি কলেজে আজীবন ৫০ শতাংশ বেতন (টিউশন ফি) মওকুফের দাবি জানান।

অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরী প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং কলেজের রেজুলেশনের মাধ্যমে বিষয়টি দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মোহাম্মদ শাহজাহান অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মনে করছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাহিত্যিকা পল্লীর সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সহজ ও সুগম হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১

জাবির সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আক্তার চৌধুরীকে সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় ও সমাজ কমিটির সংবর্ধনা

আপডেট সময় : ০২:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬