ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

​রাজু ভাস্কর্যে এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে অনশন ভাঙলেন সাইফুল ইসলাম জিহাদী

টেকনাফে টানা অপহরণ, ডাকাতি, মানবপাচার রোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে টানা ৯০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদী।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) অনশনস্থলে উপস্থিত হয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস দিলে তিনি অনশন ভঙ্গ করেন।

​অনশনস্থলে উপস্থিত হয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী অনশনরত সাইফুলের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং তার উত্থাপিত দাবিগুলো শোনেন। এ সময় তিনি টেকনাফের জননিরাপত্তা সংকট নিরসনসহ অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

এমপি’র এই আশ্বাসের পর সাইফুল ইসলাম তার দীর্ঘ অনশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

​উল্লেখ্য, টেকনাফে দীর্ঘদিন ধরে চলা অপহরণ, মুক্তিপণ আদায়, ডাকাতি ও মানবপাচারের মতো ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এসব অপরাধের চিরতরে অবসান এবং ‘অপরাধমুক্ত টেকনাফ’ গড়ার লক্ষ্যে শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।

​অনশন চলাকালে শিক্ষার্থী সাইফুলের এই মানবিক দাবির প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও পেশাজীবী সংগঠন, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা সংহতি প্রকাশ করেন। একইসঙ্গে টেকনাফেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে মানববন্ধন ও নানা কর্মসূচি পালন করেন।

​অনশন ভাঙার পর সাইফুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, সংসদ সদস্যের প্রদত্ত আশ্বাস দ্রুত বাস্তবায়নের মাধ্যমে টেকনাফে অপরাধ দমনে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

​রাজু ভাস্কর্যে এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে অনশন ভাঙলেন সাইফুল ইসলাম জিহাদী

আপডেট সময় : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬