ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন  সড়ক ভাড়া দিলো কক্সবাজার জেলা প্রশাসন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

সীমান্তে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক : ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৪২ কোটি টাকা মূল্যের আনুমানিক ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়নের একটি দল হ্নীলার সুইচ গেট সংলগ্ন এলাকা থেকে ইয়াবার এই বিশাল চালানটি উদ্ধার করে। বিজিবির দাবি, এটি একটি একক অভিযানে উদ্ধারকৃত এযাবৎকালের সর্ববৃহৎ ইয়াবার চালান।

​উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গত দুই সপ্তাহ ধরে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় ড্রোন ও আধুনিক প্রযুক্তির সাহায্যে নজরদারি বাড়ানো হয়। এর আগে গত ৩ ও ৪ সেপ্টেম্বর অবরাং এলাকা দিয়ে পাচারের চেষ্টাকালে তিন লাখ পিস ইয়াবাসহ দুই আসামীকে আটক করা হয়েছিল। রাতে সুযোগ সুবিধা করতে না পেরে চোরাকারবারীরা দিনের বেলায় জেলের ছদ্মবেশে নৌকাযোগে হ্নীলা সুইচ গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে। বিজিবির বিশেষ টহল দল তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া দিয়ে আটক করে।

পরবর্তীতে তাদের নৌকার তল্লাশি চালিয়ে বাইরে দড়ি দিয়ে পানির নিচে বাঁধা অবস্থায় ভেসে থাকা বস্তা থেকে ১৪০টি কার্টনে মোড়ানো ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ৬৪ বিজিবি সর্বমোট ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবাসহ ২৪৩ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। মাদকের পাশাপাশি জ্বালানি, ভোজ্যতেল ও সার পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও পেশাদার আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক : ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৬:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬