ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময়

সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০৪:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 3368

শহরের হোটেল রেনেসাঁর বারে সংঘর্ষের জেরে ঘটে যাওয়া আলোচিত সালমান হত্যাকান্ডে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
‎
‎৩০ আগষ্ট (রবিবার) সকালে নিহত সালামানের মা ফাতেমা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এই হত্যা মামলাটি দায়ের করে।

‎মামলায় ১ নং আসামী করা হয়ছে শহীদুল হক নয়ন কে। এতে ২ নং আসামী কায়সার আবেদীনকে। তারা দুজনই নিহত রাশেদের ভাই এবং কায়সার আবেদীন রাশেদ হত্যা মামলার বাদী। মামলার বাকী আসামীরা হলেন, নেজাম উদ্দিন, রাসেল সরোয়ার, জিয়াউল হক জিয়া,নঈম উদ্দিন, টিপু সোলতান,সাজ্জাদুল ইসলাম।
‎
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ‎কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

২৭ আগষ্ট বৃহস্পতিবার রাত ১০ টা ১৫ মিনিটের দিকে হোটেল রেনেসাঁর বারে কথা কাটাকাটির জেরে হত্যা করা হয় রাশেদ নামের এক যুবককে। পরে নিহত রাশেদের স্বজন ও বন্ধুরা ঘটনাস্থলে সোলাইমান প্রকাশ সালমানকে ব্যাপক মারধর করে, মারতে মারতে তাকে নতুন বাহারছড়া নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়ে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্যে নেয়া হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে শুক্রবার ভোর ৬ টায় সেখানে সালমানের মৃত্যু হয়।
‎ ‎
‎নিহত সালমান কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলাকার চৌধুরী পাড়ার মৃত আবুল কালাম সিকদারের পুত্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে সুপার শপে আগুন

সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী

আপডেট সময় : ০৪:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬