ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

সাভারে ফ্ল্যাটে নারীর লাশ: পুলিশের ধারণা, ‘ধর্ষণের পর হত্যা’

ঢাকার সাভারে একটি ফ্ল্যাট থেকে এক নারীর লাশ বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে আমিন বাজার ইউনিয়নের বড়দেশীর হাজী নগর এলাকার তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে আমিন বাজার পুলিশ ফাঁড়ির এসআই জাকির আল হোসেন জানিয়েছেন।

নিহত ৩৫ বছর বয়সী শারমিন আক্তার লিজা ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আগানগর গ্রামের শওকত হোসেনের মেয়ে।

এক মেয়েকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থেকে ঢাকার একটি প্রসাধনী প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কাজ করতেন তিনি।

এসআই জাকির বলেন, “বৃহস্পতিবার দুপুরে মেয়ে সামিয়া আক্তার জেরিন তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় বাসায় ফিরে

মা শারমিন আক্তারের মরদেহ বিবস্ত্র অবস্থায় বিছানার ওপর পড়ে থাকতে দেখে।

“প্রতিবেশীদের বিষয়টি জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।”

ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে এসআই জাকিরের ধারণা।

তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

সাভারে ফ্ল্যাটে নারীর লাশ: পুলিশের ধারণা, ‘ধর্ষণের পর হত্যা’

আপডেট সময় : ১২:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬